যশোরে বিদেশী পিস্তল গুলিও বার্মিজ চাকুসহ আট-১

নিউজটি শেয়ার লাইক দিন

 

নিজস্ব প্রতিনিধি: যশোরে ১ টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি এবং ২ টি বার্মিজ চাকুসহ ফয়সাল আহম্মেদ নামে এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার(১৭ই জুলাই) রাত ১১ টার দিকে যশোর সদর উপজেলার শেখহাটি আদর্শপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন যশোর জেলা (ডিবি) পুলিশের সদস্যরা। আটক ফয়সাল আহম্মেদ ওই এলাকার রেজাউল ইসলামের ছেলে।

যশোর জেলা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপণ কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর শেখাটি আদর্শ পাড়া এলাকায় গোয়েন্দা পুলিশের এসআই বিপ্লব সরকার, এসআই মোঃ শাহিনুর রহমান, এএসআই মোঃ আমিরুল ইসলামের সমন্বয়ে একটা টিম অভিযান চালিয়ে ফায়সাল আহমেদকে আটক করেন। পরে তার স্বীকারোক্তিতে তার বাসা থেকে ১ টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি এবং ২ টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। দুপুরে তার বিরুদ্ধে থানায় একটি অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *