যশোরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, গুরুতর আহত ১৪

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার:যশোরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়েছে ১৪ জন। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর একটার দিকে মালঞ্চি নতুন পাম্পের সামনে।স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। তবে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর একটার দিকে যশোর থেকে বেনাপোল এর দিকে ফাইসাল পরিবহন নামের একটি লোকাল বাস দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটা গাছে সাথ ধাক্কা দেয়। এতে বাসটির ছাদ উড়ে যায় এবং বাসে থাকা ১৪ জন যাত্রী গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠান।

যশোর চাচা ফাঁড়ির অফিস ইনচার্জ রাকিব হাসান জানান, সোমবার  দুপুরে স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। পড়ে যাওয়া বাস টিকে পুলিশ ফাঁড়ি কম্পাউন্ডে নিয়ে রাখা হয়েছে বলে তিনি জানান।

যশোর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আব্দুর রশিদ জানান, দুপুর দেড়টার দিকে  দুর্ঘটনায় পড়ে আহত কয়েকজন কে  হাসপাতালে নিয়ে আসেন। এ সময় তাদেরকে হাসপাতালে ভর্তি নিয়ে চিকিৎসা প্রদান করা হয়। তবে তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *