যশোরে বঙ্গবন্ধুর শতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ

নিউজটি শেয়ার লাইক দিন
যশোর প্রতিনিধি:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে যশোরে বঙ্গবন্ধুর শতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈদ সরদারের নেতৃত্বে আজ রবিবার সকাল সাড়ে ১১টায় যশোর কুষ্টিয়া মহাসড়কের পাশে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় সাঈদ সরদার বলেন, বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ করার জন্য যশোর সদর উপজেলার প্রতিটি অঞ্চলে যশোর ৩ আসনের সংসদ সদস্যের নির্দেশে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবো।
এসময় উপস্থিত ছিলেন,  সাবেক সাধারণ সম্পাদক সদর উপজেলা আওয়ামীলীগে মেহেদী হাসান মিন্টু, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক  আবু মুছা মধু, যশোর জেলা যুব মহিলালীগের সভাপতি মনজুন্নাহার নাজনীন সোনালী, আরবপুর  ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহবায়ক  মিজানুর রহমান সরদারসহ যশোর জেলার আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় যশোর-কুষ্টিয়া মহাসড়কের পাশে ১শ’টি গাছ লাগানো হয়।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *