স্টাফ রিপোর্টার: যশোরে পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো অন্তত দুইজন গুরুত্বর আহত হয়েছেন।
স্থানীয় সূত্র থেকে জানা গেছে, সোমবার সকাল সাতটার দিকে যশোর রাজারহাট যশোর ট্রেডিং সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইদ্রিস আলী নামে এক জন নিহত হয়েছে। সে পালবাড়ি এলাকার আব্দুল হালিমের ছেলে। মোটরসাইকেলে থাকা আবুল কালাম আজাদ নামে আরো এক যুবক গুরুতর আহত হয়েছে।
অপার দিকে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজারহাটে একটি দ্রুতগামী বাস সাইকেলে ধাক্কা দিলে নুরো নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়। তার মাথায় প্রচন্ড আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার আব্দুর রশিদ বলেন, সকাল ৮টার দিকে কয়েকজন লোক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। এ সময়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় আধা ঘন্টা আগে তার মৃত্যু হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করা হচ্ছে। বেলা বারোটায় দুর্ঘটনায় আহত নুরু নামে আরেক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। তবে তিনি এখনো শঙ্কা মুক্ত নয়।
যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জেনেছি সড়ক দুর্ঘটনার মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে ও আরেকজন গুরুতর আহত হয়েছে। অপার এক সড়ক দুর্ঘটনায় এক বাই সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। আহতরা যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।