যশোরে পৃথক পৃথক অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে পৃথক পৃথক অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক হয়েছে।শনিবার দুপুর থেকে রোববার সকাল আটটা পর্যন্ত জেলার চৌগাছা ও বেনাপোল এলাকায় অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ও যশোর গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদেরকে এই বিপুল পরিমাণে মাদকদ্রব্যসহ আটক করেন।

 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার দিবাগত রাত ১১ টার দিকে বেনাপোল পোর্ট থানা এলাকার নারায়ণপুর গ্রামে অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানার পুলিশ ৬ কেজি গাঁজাসহ তবিবর রহমান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটক তবিবার রহমান বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রামের আব্দুল রবের ছেলে।

বেনাপোল পোর্ট থানা পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, পোর্ট থানার এসআই রিয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন নারায়নপুর কোনাপাড়া গ্রামস্থ জনৈক ইমামুল হকের বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে ৬ কেজি গাঁজাসহ তবিবর রহমানকে আটক করা হয়। আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে তাকে যশোর আদালত পাঠানো হবে।

https://www.novanews24.com/wp-content/uploads/2021/07/Gaza-babosahi-Mohiuddin-Alim.jpg

অপরদিকে, যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল এসআই সোলাইমান আক্কাস, এএসআই শ্যামল সরকারের নেতৃত্বে জেলার চৌগাছা উপজেলাযর খড়িঞ্চা নওদাপাড়া গ্রামের নজরুল ইসলামের পেয়ারা বাগানে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মহিউদ্দিন বিশ্বাস (৫০) ও আলীম মন্ডল (৩৫) মন্ডল নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ী মহিউদ্দিন ওই এলাকার সেরাজুল বিশ্বাসের ছেলে ও আলীম মন্ডল চৌগাছা শুকরিয়া এলাকার মৃত্যু লুৎফর রহমানের ছেলে।

 

যশোরের ইয়াবা ব্যাবসায়ি সন্ধ্যারানী বৃষ্টি সঙ্গীসহ আটক

যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার জানান, বিপুল পরিমাণে মাদকসহ আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। রোববার রাতে ও দুপুরে গোপন সংবাদের মাধ্যমে যশোরের পুলিশ সদস্যরা তাদেরকে এই বিপুল পরিমাণে মাদকদ্রব্যসহ আটক করেন। আটককৃতদের নামে নিজ নিজ থানায় মাদক আইনে মামলা দেয়া হয়েছে। রোববার দুপুরে তাদেরকে আদালতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *