স্টাফ রিপোর্টার: যশোরে পুলিশের পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণে ফেনসিডিল-ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি আটক হয়েছে।
শুক্রবার দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এসব মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ৩০০ বোতল ফেন্সিডিল ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট। এসব মাদক ব্যবসার সাথে জড়িত থাকার দায়ে পুলিশ তিন মাদক কারবারিকে আটক করেছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে (১৮ নভেম্বর ২১) জেলার শার্শা থানার গোড়পাড়া পুলিশের এএসআই তাইবুর রহমানের নেতৃত্বে জেলার শার্শা উপজেলার লক্ষণপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃতরা হলেন, বেনাপোল ধান্যখোলা গ্রামের ইসমাইল মোড়লের ছেলে রিপন মোড়ল(৩২) ও শার্শা পান্তাপাড়া আমড়াখালী এলাকার দেলোয়ার মিয়ার ছেলে মিন্টু মিয়া(৩২)।

দ্বিতীয় অভিযান
যশোর জেলাগোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) সাদ্দাম হোসেন, এসআই(নিঃ) শামীম হোসেন, এএসআই(নিঃ) আজাহারুল ইসলামের সমন্বয়ে একটা চৌকস বৃহস্পতিবার (১৮ নভেম্বর ২০২১খ্রিঃ) রাত দশটার দিকে সদর উপজেলার পুলেরহাট মন্ডলগাতী আমব্রো ক্যাফে এন্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে শরিফ উদ্দিন পলাশ (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে এক’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে। আটক শরিফ উদ্দিন সদর উপজেলার বাজেদুর্গাপুর দেয়াড়া এলাকার মৃত মহাসিন আলীর ছেলে।
যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিস ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, গোপন সংবাদের মাধ্যমে জেলার শার্শা থানার পুলিশ ও যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে এসব মাদক ব্যবসায়ীদের আটক করেন।আটককৃতরা যশোরের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলো। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শনিবারে আদালতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।