যশোরে পিস্তল গুলিসহ যুবক আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি,যশোর:: যশোরে পিস্তল গুলিসহ শাহ আবিদ কামরান (১৯) নামে এক যুবক আটক হয়েছে। মঙ্গলবার সন্ধা ৬টার দিকে জেলার অভয়নগর উপজেলার পীরবাড়ি সদ্দার ফিলিং স্টেশনের নিকট থেকে যশোর র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে । পরে তার দেহে তল্লাশী চালিয়ে একটি আমেরিকার তৈরি পিস্তল,তিন রাউন্ডগুলিও একটি ম্যাগজিন উদ্ধার করে। আটক আবিদ কামরান ওই এলাকার শাহ্ ফরিদ জাহাঙ্গীরের ছেলে।

যশোর র‌্যাব-৬ সিপিসি-৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এম সারোয়ার হুসাইন,জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে শাহ্ আবিদকে কামরানকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশী করে পিস্তলও গুলি উদ্ধার করা হয়। রাতেই অভয়নগর থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে থানায় হস্তন্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *