স্টাফ রিপোর্টার: যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের গাছে ধাক্কা লেগে প্রাইভেটকারটি দুমড়ে মুছলে গাছের ভিতরে ঢুকে গেছে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দু’জন।
এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে যশোর সদর উপজেলার নতুনহাট এলাকায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় নিহত ও আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পাঠিয়েছে।
নিহতারা হলেন, যশোর খড়কি স্টেডিয়াম পাড়া এলাকার আব্দুল হকের ছেলে মিলন (৪০) ও যশোর উপশহর সারথি মিল এলাকার লিটনের স্ত্রী জুই (৩০)।
আহত হন, প্রাইভেটকারের অন্য দুই আরোহী মামুন (৩২)। সে বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলার কাটাখালি বেতগা গ্রামের ফরিদ হোসেনের ছেলেও যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মাসুদ রানা (৪৫)।
স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে তিনটার দিকে ঢাকা মেট্রো-গ ২৫-৮১৫৮ নাম্বারের একটি প্রাইভেটকার যশোর শহর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে নতুনহাটে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন যাত্রী মিলন (৪০)ও জুই (৩০)। আহত হয় মামুন (৩২) ও রানা (৪৫) নামে দুই জন। আশেপাশের লোকজন তাদেরকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনের অবস্থাকে আশঙ্কাজনক হিসেবে চিহ্নিত করে। এবং উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে স্থানান্তর করেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নাভারন হাই পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ রোকনুজ্জামান বলেন, দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে গাড়িটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। এততে দু-জনের মৃত্যু হয়। আহত হয় আরো দুজনের। এই ঘটনায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।