যশোরে নিখোঁজের ৫ দিন পর পাট ক্ষেতে থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

বিশেষ প্রতিনিধি: যশোরে নিখোঁজের ৫ দিন পর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের লেবুতলা পুকুরকান্দা মাঠ এলাকার পাট ক্ষেত থেকে আনোয়ারের (৬০) নামে এক বৃদ্ধের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির পিঠেও বুকে ধারালো অস্ত্রের কাটার চিহ্ন রয়েছে।

সোমবার বেলা (১৫ই মে) সাড়ে ১১ টায় পুলিশ  আনোয়ারের মৃতদেহটি উদ্ধার করেন। তিনি ঢাকা দোহার থানার মধুর খোলা গ্রামের মৃত জবের ফকিরের ছেলে। তিনি যশোর লেবুতলা এলাকায় শ্বশুরবাড়ি এলাকায় ঘরজামাই থাকতেন ‌।

মৃতের ছেলে শামীম জানান, ৫ দিন আগে তার বাবা নিখোঁজ হন। খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে স্থানীয়দের মাধ্যমে খবর শুনে তার বাবার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

যশোর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। তবে কি কারণে কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে অনুসন্ধান চালানো হচ্ছে বলে জানালে কর্মকর্তা।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *