define('WP_TOOLKIT_API_TOKEN', 'eyJ0eXAiOiJKV1QiLCJhbGciOiJSUzUxMiJ9.eyJpc3MiOiI0NTBmNmY3OC02ZjIwLTQxNjMtYWMwMy00ZTdkMWU1MjhjZmIiLCJuYmYiOjE3ODAyNjQ2MzEuNDI1MDk5LCJleHAiOjE3ODAzNTEwMzEuNDI1MDk5LCJqdGkiOiJmYWZhNzFkMS04ODdkLTQ4NzctODczMS1jNDc5YzdmOTIxMDQiLCJpbnN0YWxsYXRpb25JZCI6MjAyLCJhcGlVcmwiOiJodHRwczovL2xvY2FsaG9zdDoyMDgzL2FwaS93cHRrL3dwdC9pbmRleC5waHAiLCJ1c2VyR3VpZCI6IjAyYjUzZGFkLTE3MWUtNGRhZS04OTNhLWI0NjA2ZWZlOTBhYyJ9.MCq3hr_MCJYnQDb0RVm1hLcvZs3ZsgHvnJXkj31LJW4WNoHD3rqB1hbMkwEo1m49vuXQke-Rd2Qg9HSBzs9pDqvJvGehoC3hrJUBHujJ5VcHw3-rvJbWXi7982z2hCp0yOZIsZaf0pn-EpCVICTKmQEwvfsXvrjVgN0ymxbAJcS1wMLzGQsb2Fq6tSnSodKFbZgFHoxCX2X5ZbHqoh4YFq6NaJlZTPmWmG78RRTKG2tzJxCe73F5qQqbjA8i4ho2et2Gh2-Q9hGzw4nNgsgFxExdBNi0OlJ6SQNl4UEw37d3_7YWNAzHNIijjPTw57H-1jq7jGTwYGtiZpL889AtY9Ml6FjJv7D0s3fvsosbO47Jxs--QcZT2m27qaCspAWTMZuOiC740fKdo9yfPvEa5cLb2nxdDdxL4FDunDtA1nOeamxW3FFW78VCy4dp-_4l-tLMK9wsafBuCQ5XDkua3KhL3ZtFRti3LyhVIfMUilkkcwenXiYW-mUV5Pgo1d80pP2-AJZfvfsPw4U__PvIXywNJqsy9QYDy5Ht9P4n394o7SHY7qQyXYFRKpGM09GLdh94XtfRTEVlxgOGBl6Yml4TRh-HUztnooSWBE_kLP_FCAgis7IWpByVg1tCYvDfqPaANx2uryhUF4XLr9v9a3kk0F7xxnoTcgOanACmRzg'); যশোরে দুই পুলিশ কর্মকর্তার ইয়াবা সেবন নেট জালে ভাইরাল - novanews24 novanews24 https://www.novanews24.com/

যশোরে দুই পুলিশ কর্মকর্তার ইয়াবা সেবন নেট জালে ভাইরাল

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিরুজ্জামান ও ইকবাল হোসেনের ইয়াবা সেবনের একটি ভিডিও ফেসবুক জালে ভাইরাল হয়ে পড়েছে। তাদের সঙ্গে রয়েছেন আরও এক ব্যক্তি। জুয়া খেলার ফাঁকে ফাঁকে ইয়াবা সেবন করছেন তারা। সম্প্রতি এ দুই পুলিশ কর্মকর্তার ইয়াবা সেবনের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। কয়েকদিন আগে তাদের ইয়াবা সেবনের একটি ভিডিও ফাঁস হয়
স্থানীয় সূত্রে জানা গেছে, যশোরের বাবলাতলা এলাকার বাসিন্দা পিয়ালের গাড়ি সার্ভিসিংয়ের গ্যারেজে মাঝে মধ্যে এ দুই কর্মকর্তারা জুয়ার আসার বসান। তাস খেলার পাশাপাশি সেখানে ইয়াবা সেবনের আসর বসে।
কোতোয়ালি থানা পুলিশের কয়েকজন সদস্য রাতের বেলায় পিয়ালের গাড়ি সার্ভিসিংয়ের গ্যারেজে অবস্থান করেন। সেখানে প্রায়ই বসে ইয়াবা সেবন ও তাস খেলার আসর। সম্প্রতি তাদের ইয়াবা সেবনের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। কয়েকদিন আগে তাদের ইয়াবা সেবনের একটি ভিডিও ফাঁস হলে ফেসবুকে ভাইরাল হয়ে যায়। ফেসবুকে ছড়িয়ে পড়া তাদের ইয়াবা সেবনের ছবি ও ভিডিও এখন বিভিন্ন মানুষের মোবাইলে ঘুরছে।

ভিডিও দেখতে কিক করুন,
এখানে

ভিডিওতে দেখা যায়, কোতোয়ালি মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিরুজ্জামান ও ইকবাল হোসেনসহ আরও এক ব্যক্তি খালি গায়ে পিয়ালের গাড়ি সার্ভিসিংয়ের গ্যারেজে তাস খেলছেন। এরই ফাঁকে ফাঁকে ইয়াবা সেবন করছেন এসআই আমিরুজ্জামান ও ইকবাল। তবে পাশে বসে ইয়াবা সেবন করা ওই ব্যক্তির মুখ ভিডিওতে দেখা যায়নি।

কোতোয়ালি মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিরুজ্জামানের কাছে জানতে চাইলে তিরিন বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি আমি দেখিনি, তবে এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ ছড়িয়ে দিয়েছে।

যশোরের পুলিশ সুপার মঈনুল হক বলেন, দুই এসআইয়ের ইয়াবা সেবনের ভিডিও কিংবা ছবি ফাঁসের কোনো তথ্য আমার কাছে নেই। তবে কোন পুলিশ সদস্য এ ধরনের কাজে যুক্ত হলে তাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *