যশোরে ১০টি স্বর্ণেরবারসহ ভারতীয় নাগরিক আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক:যশোর:,যশোর: যশোরে ১০টি স্বর্ণেরবারসহ গোপাল সরকারী (৫০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যর। বৃহস্পতিবার দুপুরে বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে তাকে আটক করে দৌলতপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ২০০ গ্রাম। আটক গোপাল সরকার ভারতের উত্তর ২৪ পরগনার কালিয়ানী গ্রামের শিবুপদ সরকারের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ভারতের নাগরিক গোপাল সরকারকে আটক করে। পরে তার শরীর তল্লাশী করে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। স্বর্ণের বারগুলোর মোট ওজন ১ কেজি ২০০ গ্রাম। জব্দকৃত স্বর্ণের সিজার মুল্য প্রায় সাড়ে ৫৮ লাখ টাকা। আটককৃতের নামে স্বর্ণ পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের নিকট হস্তন্তর করা হয়েছে বলে তিনি জানান।

বেনাপোল পোর্ট থানার অফিস ইনচার্জ (ওসি) মামুন খান স্বর্ণসহ পাচারকারীকে থানায় হস্তন্তরের বিষয়টি নিশ্চিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *