যশোরে তিন কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু, যশোর , যশোরের চৌগাছায় তিন কোটি টাকা মূল্যের ২৬ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ই জুন ২০২৩) সকাল সাড়ে ৯ টার দিকে জেলার চৌগাছা উপজেলার কাবিলপুর ক্লিনিক মোড়ে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা এসব স্বর্ণেরবার উদ্ধার করেন। তবে স্বর্ণের বার পাচারের সাথে জড়িত থাকার দায়ে বিজিবি কাউকে আটক করতে সক্ষম হয়নি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন কর্নেল শেখ আহমেদ জামিল বলেন, সোমবার সকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি দুইজন স্বর্ণ পাচারকারী বিপুল পরিমাণের স্বর্ণের বার নিয়ে চৌগাছা কাবিলপুর সীমান্তের দিকে যাচ্ছে। এ সময়ে চৌগাছা কাবিলপুর বিওপির বিজিবি সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্তের মেইন পিলার ৩৮/২-এস এর ১৩ আর পিলার ১০০ গজ দূরে কাবিলপুর ক্লিনিক মোড়ে আগে থেকে অবস্থান নেয়। পাচারকারীরা বিজিবি উপস্থিত বুঝতে পেরে দুইটি পুটলা ফেলে পালিয়ে যায়। পরে ফুটলা দুটি উদ্ধার করে তার ভিতরে ২৬ টি স্বর্ণের বার পায়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন তিন কেজি ২৩ গ্রাম। এসব স্বর্ণের বাজার মূল্য তিন কোটি দুই লাখ ত্রিশ হাজার টাকা বলে জানায় তিনি।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *