স্টাফ রিপোর্টার: যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দু’টি অভিযানে ১৫১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক হয়েছে।
মঙ্গলবার রাতে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (০৭ জুন ২০২২খ্রিঃ) বিকাল সাড়ে তিনটার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোঃ সোলায়মান আক্কাস, এসআই (নিঃ) শেখ আবু হাসান, এএসআই (নিঃ) এসএম ফুরকান, এএসআই (নিঃ) মোঃ শফিউর রহমানের সমন্বয়ে একটা চৌকস টিম শার্শার সাতক্ষীরা টু নাভারন হাইওয়ে রাস্তার পশ্চিম পার্শ্বে পানবুড়ি গ্রামের ওমর আলীর ছেলে সেলিমের বসতঘরের সামনে অভিযান চালিয়ে হুমায়ুন কবির (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০০ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়। সে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া উত্তরপাড় এলাকার নুর ইসলামের ছেলে।

অপার একটি অভিযানে, যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম, এএসআই (নিঃ) নির্মল কুমার ঘোষের সমন্বয়ে একটা চৌকস টিম মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে বেনাপোল কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে ৫১ বোতল ফেনসিডিলসহ হাফিজুর রহমান (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। সে বেনাপোল কৃষ্ণপুর পূর্ব পাড়া এলাকার গোলাম রসুলের ছেলে।
যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালত হস্তান্তর করা হয়েছে।