যশোরে ট্রেনে কেটে নারীর মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে ট্রেনে কেটে মোছাম্মদ মিলি খাতুন  (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।সে বগুড়া সারিয়াকান্দি উপজেলার বোহোইল গ্রামের আব্দুস সামাদের মেয়ে। শুক্রবার বিকাল ৪ টার দিকে যশোর সাতমাইল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেসে কাটা পড়ে তার মৃত্যু হয়। নিহত নারীর পরনে মিষ্টি রংয়ের পাজামা, গায়ে হলুদ কামিজ ও গায়ে মিষ্টি লাল রঙের ওড়না রয়েছে।

যশোর জিআরপি পুলিশের অফিস ইনচার্জ তরিকুল ইসলাম জানান, শুক্রবার বিকাল ৪ টার দিকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে চাপা পড়ে ওই নারীর মৃত্যু হয়।স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নারীর ছিন্নভিন্ন মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে রাখা হয়। স্থানীয়রা জানিয়েছেন ওই নারী একজন মানসিক প্রতিবন্ধী। সে বেশ কিছুদিন যাবৎ এলাকায় ঘোরাফেরা করতেন। একই সময়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)যশোর কর্মকর্তাদের জানালে তারা এসে তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তার পরিচয় সনাক্ত করেন। লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *