নিজস্ব প্রতিনিধি: যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আসিফ (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (২৫ই মে) দুপুর ২ টার দিকে যশোর খয়ের তলা বাস স্ট্যান্ড এলাকার তেতুল তলার মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মেহের আলীর ছেলে এবং যশোর টেকনিক্যাল এন্ড ম্যানেজমেন্ট কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী।
এ ঘটনায় মটরসাইকেলে থাকা তার বন্ধু আকিবুল ইসলাম (১৭) গুরুতর আহত হয়েছে। আকিবুল যশোর সদর উপজেলার বাদিয়াখোলা গ্রামের শামীম হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আসিফ তার বন্ধু আকিবুলকে নিয়ে দুপুর ২ টার দিকে মোটরসাইকেলে করে যশোর শহর থেকে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে যশোর সদর উপজেলার যশোর-ঝিনাইদহ মহাসড়কের নতুন খয়েরতলার তেঁতুলতলা মোড়ে আসলে একটি চাল বোঝাই ট্রাককে ওভার ট্রাকিং করতে গিয়ে ট্রাকের চাপে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকার তলায় পড়ে যায়। এতে আসিফ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। মোটরসাইকেলে থাকা আকিবুল ইসলাম আহত হন। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পাঠায়।
যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ঘাতক ট্রাকটির চালক ও সহকারী চালক পালিয়েছে। এ ঘটনায় আইন অনুব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আমি।