যশোরে ইজিবাইক চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় মহাসড়কের পাশ থেকে সেলিম রেজা ডাবলু (৫৫) নামে এক ইজিবাইক চালকের রক্তাক্ত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। সে যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের আমজাদ বিশ্বাসের ছেলে।
রোববার(২৫ই মে) সকাল সাতটার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় মহাসড়কের পাশ থেকে মরাদেহটি উদ্ধার করে যশোর কোতয়ালী থানার পুলিশ।
নিহতের ভাই শাহীন জানান, সেলিম রেজা ডাবলু প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত শহরে ইজিবাইক চালাতেন। প্রতিদিনের মত শনিবার রাতেও বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন। আজ সকালে চুড়ামনকাটি ব্র্যাক অফিসের অদূরে মহাসড়কের পাশে তার রক্তাক্ত মরাদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পাঠায়। পুলিশ সেলিমের কাছে থাকা মোবাইল দিয়ে তার পরিবারের কাছে ফোন দিয়ে তার মৃত্যুর খবর জানায়। এরপর তারা গিয়ে লাশ সনাক্ত করেন।
যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।।নিহত সেলিমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে তার ব্যবহৃত ইজিবাইকটি পাওয়া যায়নি। এটা ছিনতাই নাকি প্রকল্পিত হত্যাকান্ড সে বিষয়ে পুলিশ তদন্ত করছে।