যশোরে জাতীয় ‘ভিটামিন এ প্লাস’ ক্যাম্পেইনের উদ্বোধন

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে জাতীয় ‘ভিটামিন এ প্লাস’ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।রোববার সকাল নয়টার দিকে যশোর শিশু হাসপাতালে শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে শুভ উদ্বোধন করেন যশোরের সুযোগ্য জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ।”জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আজ রোববার থেকে শুরু করে চলবে ১৭ অক্টোবর, ২০২০”পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ তমিজুল ইসলাম খান । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সুযোগ্য তত্ত্বাবধায়ক জনাব ডাঃ দিলিপ কুমার রায়, বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার অপু সারোয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের সিভিল সার্জন জনাব ডাঃ শেখ আবু শাহীন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলার স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা জনাব ডাঃ মীর আবু মাউদ, পরিচালক শিশু হাসপাতাল ডাঃ নূরে হামীম, মেডিকেল অফিসার (সিএস) ডাঃ মোঃ রেহেনেওয়াজ, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিট্রেট জনাব মাহামুদুল হাসান মোনাফ, মেডিকেল অফিসার (ডিসি) সদর উপজেলা ডাঃ এ. এন. এম. নাসিম ফেরদৌস সহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারি বৃন্দ

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *