যশোরে জমি-জায়গার দ্বন্দ্বে যুবককে ছুরিকাঘাতে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে জমি জায়গার দ্বন্দ্বের জের ধরে মইনুদ্দিন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

সোমবার (৯ই জুন) বিকাল পাঁচটার দিকে জেলার সদর উপজেলার কাশিমপু নুরপুর ডাকাতিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মইনুদ্দিন কাশিমপুর গ্রামের আজিজ মোল্লার ছেলে। এ ঘটনায় তার বড় ভাই জামিল হোসেন (৩৫) ও গুরুতর যখম হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নিহত জামিল-মইনুদ্দিনদের সাথে তাদের চাচাতো ভাই  আশিকের সাথে জমি জায়গা নিয়ে বিরোধ চলছিল। সোমবার বিকেলে সেই বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আশিক তার হাতে থাকা চাকু দিয়ে তার চাচাতো ভাই মইনুদ্দিন ও জামিলকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে জখম করে। আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মইনুদ্দিন কে মৃত ঘোষণা করেন এবং তার ভাই বড় ভাই জামিল হোসেনের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খুলনা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেন।

বিষয়টি নিয়ে যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, পারিবারিক কলহের জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ আছে। ঘটনার পরপরই ঘাতক পালিয়ে গেছে। তাকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *