নিখোঁজের একদিন পর পুকুরে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মৃতদেহ 

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক:নিখোঁজের একদিন পর পুকুরে পাওয়া গেল পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সোহানা আক্তারের (১১) মৃতদেহ ।

রোববার(৮ই জুন) সকালে উপজেলার হাড়িয়া-পানিসারা ফুলের মোড়ের একটি পুকুর থেকে তার মৃতদের উদ্ধার করে ঝিকরগাছা থানার পুলিশ।

নিহত শিশু সোহানা ঝিকরগাছার নাভারন ইউনিয়নের চাঁদপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে। সোহানা বায়সা-চাঁদপুর মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন ।

স্থানীয়রা জানান, ঈদুল আযহার দিন দুপুর ৩টার দিকে ফুল মোড়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। পরে অনেক খোঁজাখুঁজি করেও পরে আর তাকে পাওয়া যায়নি । আজ সকালে তার ফুফুর বাড়ি এলাকা মানিকালি গ্রামের একটি পুকুর থেকে সোহানার লাশ উদ্ধার করা হয়। তবে তার কিভাবে মৃত্যু হয়েছে সে বিষয়ে নিয়ে এখন এলাকায় নানান গুঞ্জন চলছে। এদিকে ছোট্ট শিশু সোহানার মৃত্যুর খবরে এলাকায় শোকের মাতম চলছে।

বিষয়টি নিয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পুকুর থেকে শিশুটির মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই শিশুদের মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *