যশোরে চোরাই কভার্ড ভ্যানসহ আন্তজেলা চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধ : যশোরে একটি চোরাই কভার্ড ভ্যানসহ আন্তজেলা চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার হয়েছে

শনিবার (৩ই ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে যশোর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে চোরাই কভার্ড ভ্যানসহ তাদেরকে গ্রেফতার করেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন, যশোর বাহাদুরপুর এলাকার নজরুল ইসলামের ছেলে মাসুম (২০), একই এলাকার তুহিন হোসেনের ছেলে শাহিদুর রহমান (২৬) ও একই এলাকার ইকবাল হোসেন বাবুর ছেলে সিজান (২০)।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, গত শুক্রবার হাফিজুর রহমান মিলন নামে এক ব্যক্তির বেনাপোল বন্দরের ২নং গেটের সামনে থেকে একটি কভার্ড ভ্যান চুরি হয়ে যায়। এই ঘটনায় তিনি বেনাপোল পোর্ট থানায় একটা চুরি মামলা দায়ের করেন। মামলাটি গুরুত্বপূর্ণ হওয়ায় মামলাটির তদন্তভার দেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপর।  ডিবি পুলিশের তদন্ত কর্মকর্তা এসআই রইচ আহমেদ চোর চক্রের সদস্যদের সনাক্ত করেন। এরপর শনিবার দিবাগত রাত দুইটার দিকে তার নেতৃত্বে একটি দল যশোর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। এ সময়ে কভার্ড ভ্যানটিও উদ্ধার করতে সক্ষম হয়। রোববার দুপুরে তাদেরকে আদালতে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *