যশোরে চাচাতো ভাইকে হত্যার দায়ে, দুই সহোদরের মৃত্যুদণ্ড

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইকে হত্যার দায়ে দুই সহোদরের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এ ছাড়া মামলা থেকে খালাস পেয়েছেন এক নারী।

সোমবার দুপুরে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জুয়েল অধিকারী আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন বলে জানান রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) আজিজুল ইসলাম।

দণ্ড ব্যক্তিরা হলেন- যশোর জেলার ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের ছোট পোদাউলিয়া গ্রামের ছবেদ আলী সরদারের ছেলে ওসমান এবং আলী হোসেন। খালাস পেয়েছেন ওসমানের স্ত্রী খাদিজা খাতুন।

এপিপি আজিজুল ইসলাম বলেন,

মামলার এজাহার থেকে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের রুহুল আমিন সরদারের ছেলে কামরুল আমিনের সঙ্গে তার চাচাতো ভাই ওসমান ও আলী হোসেনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় জমিতে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে কামরুলের সঙ্গে ওসমান ও আলী হোসেনের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওসমান ও আলী হোসেন ধারাল দা দিয়ে কামরুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। তাকে রক্ষা করতে গিয়ে কামরুলের বড় ভাইয়ের স্ত্রী আনোয়ারা, ছোট ভাইয়ের স্ত্রী পারভীন ও ভাইপো আতাউর রহমানও হামলার শিকার হন। পরে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কামরুল মারা।

ঐ ঘটনায় কামরুলের বাবা রুহুল আমিন তিনজনের নামে থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৪ সালের ৩ জুলাই ঝিকরগাছা থানার এসআই বনি ইসরাইল তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার আইনজীবী এপিপি আজিজুল ইসলাম বলেন, সোমবার দুপুরে হত্যাকাণ্ডের অভিযোগে দায়েরকৃত মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত দুই ভাইকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা করেন। এ সময়ে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা না থাকায় আরেক আসামিকে খালাস প্রদান করেন।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *