যশোরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুণ্য বহালের দাবিতে মানববন্ধন

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুণ্য বহালসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে।

বুধবার (২১শে আগস্ট)  বেলা বারোটার সময় প্রেসক্লাব যশোরের সামনে এক হাজারের অধিক চাকরিচ্যুত বিজিবি সদস্যরা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।

এ সময় এসব বিজিবি সদস্যরা শেখ হাসিনা সরকারের নানা অপকর্মের কথা তুলে ধরে ৬ দফা দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন ।

ভিডিও দেখতে, এখানে ক্লিক করুন

দাবিগুলো হলো:

১. নিরপরাধ চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরীতে পুনর্বহাল  ।

২, নিরপরাধ বিডিআর সদস্য যারা এখন পর্যন্ত জেলে বন্দি আছে তাদের অবিলম্বে মুক্তি।

৩.ষে সমন্ত চৌকস সেনা অফিসার পিলখানার হত্যাকান্ডে শহিদ হয়েছেন তার সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার এবং হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ।

৪. ২৫-২৬ ফেব্রুয়ারি “শহিদ সেনা হত্যা দিবস’ রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি ।

৫। শহিদ সেনা অফিসার পরিবার কর্তৃক যে ৭টি দাবি উপস্থাপন করেছেন সেই ৭টি দাবির পূর্ণ সমর্থন।

৬.২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সৃষ্ট ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের শান্তি ও নির্দোষ ব্যক্তিদের মুক্তি দিয়ে চাকুরীতে পুনর্বহাল।

 

মানববন্ধনের সমন্বয়ক অহিদুজ্জামান বলেন, আমরা চক্রান্তের শিকার হয়েছি। আমরা নিরপরাধ। তৎকালীন রাষ্ট্রীয় শক্তির তৎপরতায় পিলখানায় বিডিআর হত্যাকান্ডে। কয়েক হাজার নিরীহ বিজিবি সদস্যরা জেল খেটেছে এবং তাদের পরিবার দুর্বিসহ জীবন যাপন পার করেছেন। ভাই বর্তমান সরকারের কাছে দাবি আমাদের বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিতে পূর্ণবহাল বহল করা হোক।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *