যশোরে খালের পানি থেকে রিকশা চালকের মৃত্যুদেহ উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের চুড়ামনকাঠি বিজয়নগর খালের ব্রিজের নিচের পানি থেকে বিশ্বনাথ (৩৫) নামে এক রিকসাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করেন যশোর ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা।

নিহত বিশ্বনাথ চুড়ামনকাঠি দাশপাড়া আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত কার্তিক ওরফে গোশাই কার্তিকের ছেলে।

স্থানীয়রা জানান, বিশ্বনাথ যশোর সদর উপজেলার চুড়ামনকাঠী দাসপাড়া আশ্রয় প্রকল্পের বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গতকাল মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়। সে আর বাড়ি ফিরে যায়নি। আজ সকালে কৃষকরা মাঠে যাওয়ার সময়ে তার মৃতদেহ দাসপাড়া ব্রিজের নিচে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। সকাল ৯ টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

যশোর সদর থানার অধিভুক্ত ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের আইসি এসআই রবিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দাসপাড়া ব্রিজের নিচের পানি থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। তাছাড়া হাসপাতাল থেকে ময়নাতদন্ত রিপোর্ট আসলেই প্রকৃত মৃত্যুর ঘটনা জানা যাবে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *