নিজস্ব প্রতিনিধি,যশোর: বেশ কিছু দিন ধরে যশোর কিশোর গ্যাংদের দৌরাত্ব বৃদ্ধি পেয়েছে। স্ব-স্ব এলাকায় এসব কিশোর গ্যাং তাদের প্রভাব বিস্তার করে চলেছে। এসব গ্যাংদের প্রচালিত করে স্থানীয় রাজনৈতিক বড় ভাইয়েরা। আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎতপরতা না থাকায় তারা আরো বেপরো হয়ে উঠেছে। সামান্য কিছু নিয়ে এসব গ্যাংয়েরা অন্যের উপর ঝাপিয়ে পড়ছে প্রতিনিয়ত। প্রাণ নাশের ভয়ে এসব গ্যাংয়ের হাতে শিকার হয়েও মানুষ মুখ খুলতে পারছে না। অনেকে আবার আইনে প্রক্রিয়ায় গেলে আরো ঝামেলা বাড়তে পারে এ শংষ্কায় মুখ বুঝে সহ্য করে এসব গ্যাংয়ের নির্যাতন।
বৃহস্পতিবারে দুপুরে ডুমার হোটেলের সামনের একটি পুকুরে মোস্ত নামে একটি নিরহ কিশোরকে আহসান গ্যাংয়ের সদস্যরা পানিতে চুবিয়ে মেরে ফেলার চেষ্টা করে। পরে ওই কিশোর শত চেষ্টা করে পানি থেকে উঠে দৌড়ে পালিয়ে যায়
ভিকটিম কিশোর জানায়, সে ইজিবাইক চালায়। আর আহসান চাচড়া চেকপোষ্ট মোড়ে ইজবাইক থেকে টাকা চাঁদা তোলে। আগের দিনের দাবিকৃত চাঁদা না দেওয়ায় আহসান ও তার দলের সদস্যরা তাকে পানিতে চুবিয়ে মেরে ফেলার চেষ্টা করে।
বিষয়টি নিয়ে যশোর মডেল থানার অফিস ইনচার্জ মনিরুজামানের কাছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এ যাবতকালে কোন ব্যাবস্থা নেওয়া হয়েছে কি না তা জানতে চাইলে তিনি রেগে গিয়ে বলেন, সাংবাদিকরা শুধু মানুষের নেতিবাচক দিকগুলো নিয়ে ব্যস্ত থাকেন। এত কিছু বাদ দিয়ে আপনারা আছেন কিশোর গ্যাং নিয়ে। আমি এখন ব্যস্ত আছি বলে ফোনের লাইনটি বিছিন্ন করে দেন।