বেনাপোলে  সাজাপ্রাপ্ত আসামী আটক

নিউজটি শেয়ার লাইক দিন
বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোলে সাজাপ্রাপ্ত আসামী উজ্জল হোসেন(৩০)কে আটক করে পোর্ট থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত তিন টার সময় বেনাপোল পোর্ট থানাধীন ভবাড়বেড় গ্রামের নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ।আটকৃত আসামী ভবাড়বেড় পশ্চিমপাড়া গ্রামের আবুল কালামের ছেলে।
পোর্ট থানার এস আই লতিফ জানান,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আটকৃত আসামী গোপনে তার নিজ বাসায় অবস্থান করছে।সেখানে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে তাকে আটক করা হয় এবং আসামীর নামে বিভিন্ন মাদক মামলা আছে। আটকৃত আসামী কে যশোর কোর্টএ প্ররণের কার্যক্রম চলছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *