যশোরে করোনায় আক্রান্তে আরো একজনের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে করোনায় আক্রান্ত হয়ে ফয়সাল আকবর (৩৫) নামে আরো একজন রোগীর মৃত্যু হয়েছে। সে জেলার চৌগাছা উপজেলার বাদে খানপুর গ্রামের মাস্টার লিয়াকত আলীর ছেলে।

শুক্রবার(১১ই জুলাই) সকাল সাতটার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের শশুর নজরুল ইসলাম বলেন, তার জামাই ঢাকাতে চাকরি করতেন। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে ঢাকার সাভারে প্রথমে তাকে চিকিৎসা দেওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তাররা তাকে ডেঙ্গু রোগী বলে সনাক্ত করেন। এরপর তাকে যশোর নিয়ে আসা হয়। বাড়ি থেকে চিকিৎসা দেয়া হচ্ছিল। এরপর তাকে যশোরে জারা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে  ইবনে সিনা হসপিটালে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সেখান তার ফুসফুসে ক্ষতের উপসর্গ পায়। এরপর গত ৫ই জুলাই তাকে যশোর জেনারেল হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাতটার দিকে তার মৃত্যু হয়। সেখানকার ডাক্তাররা জানিয়েছেন করোনায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক(RMO) বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ফয়সালসহ এবছরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *