define('WP_TOOLKIT_API_TOKEN', 'eyJ0eXAiOiJKV1QiLCJhbGciOiJSUzUxMiJ9.eyJpc3MiOiI0NTBmNmY3OC02ZjIwLTQxNjMtYWMwMy00ZTdkMWU1MjhjZmIiLCJuYmYiOjE3ODAyNjQ2MzEuNDI1MDk5LCJleHAiOjE3ODAzNTEwMzEuNDI1MDk5LCJqdGkiOiJmYWZhNzFkMS04ODdkLTQ4NzctODczMS1jNDc5YzdmOTIxMDQiLCJpbnN0YWxsYXRpb25JZCI6MjAyLCJhcGlVcmwiOiJodHRwczovL2xvY2FsaG9zdDoyMDgzL2FwaS93cHRrL3dwdC9pbmRleC5waHAiLCJ1c2VyR3VpZCI6IjAyYjUzZGFkLTE3MWUtNGRhZS04OTNhLWI0NjA2ZWZlOTBhYyJ9.MCq3hr_MCJYnQDb0RVm1hLcvZs3ZsgHvnJXkj31LJW4WNoHD3rqB1hbMkwEo1m49vuXQke-Rd2Qg9HSBzs9pDqvJvGehoC3hrJUBHujJ5VcHw3-rvJbWXi7982z2hCp0yOZIsZaf0pn-EpCVICTKmQEwvfsXvrjVgN0ymxbAJcS1wMLzGQsb2Fq6tSnSodKFbZgFHoxCX2X5ZbHqoh4YFq6NaJlZTPmWmG78RRTKG2tzJxCe73F5qQqbjA8i4ho2et2Gh2-Q9hGzw4nNgsgFxExdBNi0OlJ6SQNl4UEw37d3_7YWNAzHNIijjPTw57H-1jq7jGTwYGtiZpL889AtY9Ml6FjJv7D0s3fvsosbO47Jxs--QcZT2m27qaCspAWTMZuOiC740fKdo9yfPvEa5cLb2nxdDdxL4FDunDtA1nOeamxW3FFW78VCy4dp-_4l-tLMK9wsafBuCQ5XDkua3KhL3ZtFRti3LyhVIfMUilkkcwenXiYW-mUV5Pgo1d80pP2-AJZfvfsPw4U__PvIXywNJqsy9QYDy5Ht9P4n394o7SHY7qQyXYFRKpGM09GLdh94XtfRTEVlxgOGBl6Yml4TRh-HUztnooSWBE_kLP_FCAgis7IWpByVg1tCYvDfqPaANx2uryhUF4XLr9v9a3kk0F7xxnoTcgOanACmRzg'); যশোরে ককটেল পেট্রোল বোমাসহ যুবদল নেতা আটক - novanews24 novanews24 https://www.novanews24.com/

যশোরে ককটেল পেট্রোল বোমাসহ যুবদল নেতা আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে ককটেল ও পেট্রোল বোমাসহ মাসুদ রানা নামে এক যুবদল নেতাকে আটক হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে জেলা শহরের রায়পাড়া এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে যশোর কোতোয়ালী থানার পুলিশের সদস্যরা। এসময়ে বাড়ি থেকে সাতটি ককটেল, তিনটি পেট্রোল বোমা ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করে।

আটক যুবদল নেতা আল মাসুদ রানা শহরের চাঁচড়া রায়পাড়া রাজা বরদাকান্ত রোড এলাকার নজরুল ইসলামের ছেলে ও ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।

যশোর কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, মঙ্গলবার ভোরে গোপন সূত্রে জানা যা পারি রানার বাড়িতে বোমা ও অস্ত্র রাখা আছে। সংবাদ পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে রানার বাড়িতে অভিযানে যায় পুলিশ। রানাকে আটকের পরে জিজ্ঞাসাবাদ করা হলে তার বাড়ির উঠানের পাশে রান্না ঘরের পেছন থেকে সাতটি ককটেল, তিনটি কাচের বোতলে পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু, একটি ছোরা ও দুটি হাসুয়া উদ্ধার করা হয়। এই অস্ত্রগুলো রানার কিনা তা পুলিশ তদন্ত করে দেখছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিয়ে যশোর নগর যুবদলের সদস্যসচিব শেখ রবিউল ইসলাম রবির কাছে জানতে চাইলে তিনি বলেন, আল মাসুদ রানা অস্ত্রসহ আটকের বিষয়টি শুনেছি। রানা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে। সে এ ধরনের ছেলে না। তাকে ষড়যন্ত্র করে কেউ ফাঁসিয়ে দিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *