যশোরে ইজিবাইক চালককে হত্যা, আটক ১

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে ইজিবাইক ছিনতাইয়ের সময় ধস্তাধস্তি করায় আবদুল্লাহ (১৯) নামে এক ইজিবাইক চালককে হত্যা করেছে ছিনতাইকারীরা।

নিহত আব্দুল্লাহ যশোর সদর উপজেলার সুলতান পুর উত্তর পাড়া এলাকার মোজাদ্দেদুজামানের ছেলে।

ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে যশোর সদর উপজেলার গোপালপুর বেলেমাঠের মোস্তফার ধানের ক্ষেতে। এই ঘটনায় পুলিশ হাসিবুর রহমান হাসিব (১৯) এক ছিনতাইকারীকে আটক করেছে। আটক হাসিবুর রহমান হাসিব যশোর সদর উপজেলার তরফ নোয়াপাড়া এলাকার আব্দুল গনির ছেলে । হত্যাকাণ্ডের সাথে জড়িত অপার আসামি আরিফ হোসেন (১৯) কে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

আরিফ হোসেন আরিফ যশোর পূর্ব বারান্দিপাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, গতকাল রাত আটটার দিকে ইজিবাইক চালক আব্দুল্লাহ ঘুরুলিয়া তিন রাস্তার মোড় হতে দুইজন যুবককে নিয়ে সুলতানপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে যশোর জেলার সদর উপজেলার ঘুড়ুলিয়া গোপালপুর বেলের মাঠ রাস্তার দক্ষিন পাশে মোস্তফার ধানের ক্ষেতে হত্যা করে ফেলে রেখে ইজিবাইক মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

কোতোয়ালি মডেল থানার অফিস ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, বুধবার দিবাগত রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে  ঘুরুলিয়া কমিউনিটি ক্লিনিকের পিছন থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছ । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইজি বাইক চুরির ঘটনায় তাকে হত্যা করা হয়েছে। তবে অন্য কোনো কারণ আছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে হত্যা কাজে ব্যবহৃত চাকু ও উদ্ধার করা হয়েছে। অপার আসামীকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *