বেনাপোলে মেছো বাঘ সন্দেহে বন্যপ্রাণী আটক করে হত্যার উন্মাদনা

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: যশোরের বেনাপোলে মেছোবাঘ সন্দেহে একটি বন্যপ্রাণী আটক করে নমাজ গ্রাম পাচুয়ার বাওড়ের স্থানীয় গ্রামবাসী। বন্যপ্রাণী আটক করার পর সেটিকে নিয়ে নির্যাতনের উন্মদনা দেখা যায় স্থানীয়দের মাঝে। বন্যপ্রাণী আটক করার পর তার পায়ে দড়ি দিয়ে বাশে ঝুলিয়ে উম্মাদনা করতে দেখা যায়। ইতোমধ্যে উন্মাদনার ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক প্রবীণ ব্যক্তি জানান, সোমবার রাত আটটার দিকে বেনাপোল নামাজ গ্রামের পাচুয়ার বাওড়ের পাশ থেকে একটা বন্যপ্রাণী আটক করে স্থানীয় যুবকরা। তাদের ধারণা এটা মেছোবাঘ। আটকের পর তার চার পায়ে দড়ি দিয়ে বেঁধে বাঁশে ঝুলিয়ে উম্মাদনা করতে দেখা যায়। এ সময় বারবার নিষেধ করার পরেও তারা আমাদের কথা শোনেনি। কারণ বন্যপ্রাণী টি আমাদের দেশের সম্পদ। আমরা বারবার বলেছি প্রাণীটি হেফাজতে রেখে বনকর্মীদের নিকট ফোন করতে। কিন্তু তারা কেউ আমাদের কথা শোননির তারা এটি হত্যা করার জন্য উম্মাদনা করতে থাকে।

বাঘ হত্যার ভিডিও দেখতে এখানে, ক্লিক করুন

বিষয়টি নিয়ে বেনাপোল পোর্ট থানার অফিস ইনচার্জ মামুন খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমাদের কেউ জানায়নি। তবে আমাদের বিষয়টি জানালে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য আমরা যথাযথ পদক্ষেপ নেবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *