যশোরে ইজিবাইকসহ ৪ চোর চক্রের সদস্য আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৪ সদস্যসহ একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।

সোমবার বিকাল পাঁচটার দিকে  যশোর সদর উপজেলার হামিদপুর বাজারের কামরুলের গ্যারেজের সামনে অভিযান চালিয়ে র‌্যাব-৬ এর সদস্যরা চোর চক্রের সদস্যসহ ইজিবাইকটি জব্দ করেন।

আটককৃতরা হলেন, যশোর সদর উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে রবিউল ইসলাম(৪২), ২। যশোর কেশবপুর উপজেলার ভাল্লুকপুর গ্রামের খোরশেদ মোল্লার ছেলে মাহামুদ হোসেন (৩৬), সে এ/পি-তুষারের বাড়ীর ভাড়াটিয়া, সাং-মাইন্দিয়া বটতলা, ৩। যশোর সদর উপজেলার হামিদপুর এলাকার কাওসার আলী গাজীর ছেলে আহম্মদ আলী(৪৭), ৪। যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকার মৃত্যু কোরবান বিশ্বাসের ছেলে আক্তার বিশ্বাস (৪০)।

যশোর র‌্যাব-৬, সিপিসি-৩ ক্যাম্পের লেঃ কমান্ডার মোঃ নাজিউর রহমান বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি সোমবার বিকাল পাঁচটার দিকে যশোর হামিদপুর এলাকায় চোরাই ইজিবাইক বেচাকেনা হচ্ছে। এ সময়ে যশোর র‌্যাব-৬, সিপিসি-৩ ক্যাম্পের অতিঃ পুলিশ সুপার,মোহাম্মদ নাজমুল হাসান রাজিব, (পিপিএম) এর নেতৃত্বে একটি চৌকস ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৪ সদস্যকে একটি ইজিবাইকসহ জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে চুরির মামলা দিয়ে তাদেরকে কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *