যশোরে আফিল মুরগি ফার্মে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক: যশোরে আফিল লেয়ার মুরগি ফার্ম লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ই এপ্রিল) দুপুর ২টার দিকে জেলার সদর উপজেলার ঘোড়াগাছায় অবস্থিত ফার্মটির একটি শেডে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে ফার্মটির কয়েক হাজার মুরগি মুরগি পুড়ে গিয়ে কোটি টাকার ক্ষতি হয়েছে।
আগুন লাগার খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশীদের নেতৃত্বে ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় ২ ঘণ্টার চেষ্টায় বিকেল ৩টায় আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, “ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। আমরা সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করি, কিন্তু প্রচণ্ড বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। শেডের সিলিংয়ের মাধ্যমেই আগুন ভয়াবহ রূপ নেয়।”
ফার্মের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক আসাদুল হক বলেন, “আমাদের শেডগুলো অত্যাধুনিক। এই শেডে মোট ৬টি ইউনিটে ৪০০ ফুট লম্বা ১৬টি খাঁচা ছিল। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে একটি ইউনিটও রক্ষা করা যায়নি। এতে প্রায় কয়েক হাজার মুরগি পুড়ে মারা গেছে এবং আমাদের কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।”
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, আগুন লাগার সাথে সাথে যশোরের ৩টি ও মণিরামপুরের ৩টি মোট ৫টি ইউনিট অগ্নিসংযোগ স্থলে গিয়ে পুরোপুরি নিয়ন্ত্রণে “আগুনের লাগার কারণ এখনো জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।