define('WP_TOOLKIT_API_TOKEN', 'eyJ0eXAiOiJKV1QiLCJhbGciOiJSUzUxMiJ9.eyJpc3MiOiI0NTBmNmY3OC02ZjIwLTQxNjMtYWMwMy00ZTdkMWU1MjhjZmIiLCJuYmYiOjE3ODAyNjQ2MzEuNDI1MDk5LCJleHAiOjE3ODAzNTEwMzEuNDI1MDk5LCJqdGkiOiJmYWZhNzFkMS04ODdkLTQ4NzctODczMS1jNDc5YzdmOTIxMDQiLCJpbnN0YWxsYXRpb25JZCI6MjAyLCJhcGlVcmwiOiJodHRwczovL2xvY2FsaG9zdDoyMDgzL2FwaS93cHRrL3dwdC9pbmRleC5waHAiLCJ1c2VyR3VpZCI6IjAyYjUzZGFkLTE3MWUtNGRhZS04OTNhLWI0NjA2ZWZlOTBhYyJ9.MCq3hr_MCJYnQDb0RVm1hLcvZs3ZsgHvnJXkj31LJW4WNoHD3rqB1hbMkwEo1m49vuXQke-Rd2Qg9HSBzs9pDqvJvGehoC3hrJUBHujJ5VcHw3-rvJbWXi7982z2hCp0yOZIsZaf0pn-EpCVICTKmQEwvfsXvrjVgN0ymxbAJcS1wMLzGQsb2Fq6tSnSodKFbZgFHoxCX2X5ZbHqoh4YFq6NaJlZTPmWmG78RRTKG2tzJxCe73F5qQqbjA8i4ho2et2Gh2-Q9hGzw4nNgsgFxExdBNi0OlJ6SQNl4UEw37d3_7YWNAzHNIijjPTw57H-1jq7jGTwYGtiZpL889AtY9Ml6FjJv7D0s3fvsosbO47Jxs--QcZT2m27qaCspAWTMZuOiC740fKdo9yfPvEa5cLb2nxdDdxL4FDunDtA1nOeamxW3FFW78VCy4dp-_4l-tLMK9wsafBuCQ5XDkua3KhL3ZtFRti3LyhVIfMUilkkcwenXiYW-mUV5Pgo1d80pP2-AJZfvfsPw4U__PvIXywNJqsy9QYDy5Ht9P4n394o7SHY7qQyXYFRKpGM09GLdh94XtfRTEVlxgOGBl6Yml4TRh-HUztnooSWBE_kLP_FCAgis7IWpByVg1tCYvDfqPaANx2uryhUF4XLr9v9a3kk0F7xxnoTcgOanACmRzg'); জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের যশোরে ক্যাম্প শুরু - novanews24 novanews24 https://www.novanews24.com/

জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের যশোরে ক্যাম্প শুরু

নিউজটি শেয়ার লাইক দিন

জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের যশোরে ক্যাম্প শুরু
নিজস্ব প্রতিবেদক: যশোর শামস্-উল-হুদা ফুটবল একাডেমিতে জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের দুই সপ্তাহব্যাপী প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল সদর উপজেলার হামিদপুরস্থ একাডেমির মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও একাডেমির নির্বাহী সদস্য মোহাম্মদ শফিকউজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। স্বাগত বক্তব্য রাখেন একাডেমির পরিচালক শেখ শাম্স-উল-বারী শিমুল।

আলোচনা শেষে অতিথিরা বেলুন-ফেস্টুন উড়িয়ে ক্যাম্পের আনুষ্ঠনিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে ক্যাম্পের খেলোয়াড়রা এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়।

ম্যাচ শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজার। সেখানে শামস্-উল-হুদা ফুটবল একাডেমির বিভিন্ন সুযোগ সুবিধা ও মুগ্ধতার কথা বলেন দলের ম্যানেজার জালাল উদ্দিন। তিনি বলেন, মঙ্গলবার রাতে আসার পর চারিদিকের পরিবেশ দেখে ভালো লেগেছে। ঢাকার বাইরে হলেও একাডেমিতে আধুনিক মানের জিমসহ সকল সুযোগ সুবিধা রয়েছে। পরিবেশ দেখে দলের খেলোয়াড়রা সবাই অনেক খুশি। নিরিবিলি পরিবেশে খেলোয়াড় অনুশীলনে অধিক মনোনিবেশ করতে পারবেন বলে মন্তব্য করেন সাবেক এ খেলোয়াড়।

দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, বাফুফের এলিট একাডেমি, বিকেএসপির ফুটবলার দিয়ে দল গড়া গড়া হয়েছে। দলের সকলেই প্রাকটিশে ছিল। আশা করি ভালো কিছু হবে।

তিনি আরও বলেন, শাম্স-উল-হুদা ফুটবল একাডেমিতে দুই সপ্তাহের ক্যাম্প হবে। এরপর দলের খেলোয়াড়রা চলে যাবে বিকেএসপিতে। সেখানে টার্ফে অনুশীলন করা হবে। এরপর ২৩ জনের চূড়ান্ত দল বাছাই করা হবে। যারা ভারতের অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশীপে অংশ গ্রহণ করবেন।

দলের খেলোয়াড় নাজমুল হুদা ফয়সাল বলেন, শামস্-উল-হুদা ফুটবল একাডেমির মাঠে কথা অনেক শুনেছি। আসলে অনেক সুন্দর একটি মাঠ। টিমে না থাকলে আসলে এমন সুন্দর মাঠে খেলার সুযোগ হতো না। ধন্যবাদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে।

ক্যাম্পের প্রথম দিনে ৩১ জন ফুটবলার রিপোর্ট করেছে। এর মধ্যে তিন প্রবাসী ফুটবলার রয়েছে। অনুশীলন শেষে ইতালি প্রবাসী ফুটবলার আব্দুল কাদির সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বাংলাদেশে অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে। খেলোয়াড়দের সাথে সমন্বয় করে অনুশীলন করছি। বাংলাদেশের পরিবেশ ভালো লাগছে। শামস্-উল-হুদা ফুটবল একাডেমির পরিবেশও দারুন বলে মন্তব্য করেন মিডফিল্ড পজিশনে খেলা এ ফুটবলার।

শামস্-উল-হুদা ফুটবল একাডেমির পরিচালক শেখ শামস্-উল-বারী শিমুল বলেন, বুধবার রাতে ৩৮ সদস্যের জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দল সদর উপজেলার হামিদপুরস্থ শামস্-উল-হুদা ফুটবল একাডেমিতে পৌঁছায়। তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন একাডেমির শিক্ষার্থীরা। আর ৩৮ সদস্যের জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলে মধ্যে ৩১জন খেলোয়াড়, ৫ জন অফিসিয়াল ও দুইজন বল বয় রয়েছেন। টিমের জন্য তিনটি মাঠ প্রস্তুুত আছে। তিনি আরও জানান, প্রথমবারের মতো যশোর শামস্-উল-হুদা ফুটবল একাডেমিতে জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলে’র দুই সপ্তাহব্যাপী প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *