স্টাফ রিপোর্টার: যশোর নিজ বাসায় রাখা অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শেখ আনোয়ারুল ইসলাম নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯ টায় হঠাৎ এ বিস্ফোরণ ঘটে ঐ বৃদ্ধার মৃত্যু হয়।
নিহতের ছেলে মারুফ হোসেন ও ভাইপো সাজিদুল ইসলাম চয়ন জানিয়েছেন, তিনি যশোর ফায়ার সার্ভিসের অবসরপ্রাপ্ত ফায়ারম্যান। বর্তমানে গ্যাসসিলিন্ডারের ব্যবসা করেন। আজ সকাল সাড়ে ৯ টার দিকে তিনি ( আনোয়ারুল) গ্যাসের সিলিন্ডার বাসার উঠানে নাড়াচাঁড়া করছিরেন। এ সময় সিলিন্ডারের বিষ্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হলে তাকে সকাল ৯ টা ৪৫ মিনিটে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। এ সময়ে জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মোঃ আব্দুর রশিদ পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।