যশোরের ২৪ ঘন্টা আরো ১০ জনের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে এবং করোনার উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে ভর্তি ছিলেন নয়জন এবং ইয়েলো জোনে ছিল একজন। তাছাড়া আজ যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে আজ ভর্তি রয়েছেন ৯‌০ জন এবং ইয়েলো জোনে ২০ জন। গত ২৪ ঘণ্টায় রেড জোনে ভর্তি হন ১৭ এবং ইয়েলো জোনে দশজন।

যশোর জেনারেল হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম এই তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে একই সময়ের মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিম সেন্টারে ল্যাবে মোট ৪০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব ব্যক্তির মধ্যে ১১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যশোর সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ রনি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *