যশোরের বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী স্বপন আর নেই

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি:বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী স্বপন (৬৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার ভোর ৪টার দিকে স্বপন নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

যশোর শহরের পশ্চিম বারান্দিপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলী স্বপন মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ যশোর সদর উপজেলা কমান্ডের কমান্ডার। বাম ধারার রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। পরিবহণ শ্রমিক নেতা হিসেবেও তিনি সুপরিচিত ছিলেন। মৃত্যুর আগে পর্যন্ত তিনি জাতীয় শ্রমিক ফেডারেশন যশোর জেলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া যশোর ইন্সটিটিউট, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন স্বপন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *