যশোরের অস্ত্র ব্যবসায়ী সাকির ঝিনাইদহে ৪টি পিস্তলগুলিসহ আটক

নিউজটি শেয়ার লাইক দিন

কালীগঞ্জ প্রতিনিধি :যশোরের অস্ত্র ব্যবসায়ী জোয়েব হোসেন সাকির (৪০) ঝিনাইদহরে কালীগঞ্জে চারটি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১৩ রাউন্ড গুলিসহ র‌্যাবের হাতে আটক হয়েছে।  শুক্রবার ভোরে কালীগঞ্জ উপজেলার বারোবাজার মিঠা পুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাকির যশোর শহরের বারান্দিপাড়া এলাকার আব্দুল আওয়ালের ছেলে।
ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলছেন, অস্ত্র বেচাকেনা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ-যশোর সড়কের বারোবাজার এলাকার মিঠাপুকুরে অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে জোয়েব হোসেন সাকিরকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ থেকে চারটি বিদেশি আধুনিক পিস্তল, চারটি ম্যাগজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক জোয়েব হোসেন সাকির দীর্ঘদিন ধরে ইজিবাইকের ব্যাটারির ব্যবসার পাশাপাশি অস্ত্র বেচাকেনা করে আসছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা মাসুদ।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *