যবিপ্রবি ল্যাবে ২৬৪টি নমুনার ৬৭টিতে করোনা শনাক্ত

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: আজ  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টারের ল্যাবে ২৬৪টি নমুনা পরীক্ষা করে ৬৭টির ফলাফল পজেটিভ এসেছে। বাকি ১৯৭টির নমুনার ফলাফল নেগেটিভ আসে। এই দিনে যশোর জেলার ১৮৫টি নমুনা পরীক্ষা ৫০টি নমুনা পজেটিভ আসে। এছাড়া মাগুরার ৭০টি নমুনা পরীক্ষা করে ১৪টি এবং নড়াইলের নয়টি নমুনা পরীক্ষা করে তিনটি পজেটিভ ফলাফল পাওয়া যায়।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি্তি বিশ্ববিদ্যালয়ে অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, সোমবার সকালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *