করোনা: একদিনে আরও ৩৯ জনের মৃত্যু,নতুন করে আক্রান্ত ২৯০৭ জন

নিউজটি শেয়ার লাইক দিন

ডেস্ক নিউজ:দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে করোনায় মোট মারা গেলেন তিন হাজার ৪৩৮ জন। এছাড়া, এই সময়ের মধ্যে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ২৯০৭ জন।

করোনাভাইরাস বিষয়ে সোমবার (১০ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের দৈনন্দিন বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়। অনলাইনে বুলেটিন পড়েন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

প্রসঙ্গত, গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করা করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা সাত লাখ ২৯ হাজারের বেশি। তবে সুস্থ রোগীর সংখ্যা এক কোটি সোয়া ২৭ লাখ প্রায়। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *