মেজর পরিচয় চিকিৎসকের সাথে প্রেম, ধর্ষণ প্রতারণা মাধ্যমে ৫০ লাখ টাকা আত্মসাৎ

নিউজটি শেয়ার লাইক দিন

মেজর পরিচয় চিকিৎসকের সাথে প্রেম, ধর্ষণ প্রতারণা মাধ্যমে ৫০ লাখ টাকা আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক: নিজেকে মেজর পরিচয় দিয়ে চিকিৎসকের সাথে প্রেম। পরে ধর্ষণ ব্ল্যাকমেইল ও প্রতারণা মাধ্যমে ৫০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে বেনজির হোসেন (৩৮) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের একটি টিম।

গ্রেপ্তারকৃত বেনজির হোসেন নড়াইল সদর উপজেলার মির্জাপুর পূর্ব পাড়া এলাকার মৃত জামির হোসেনের ছেলে।

মঙ্গলবার (৩ই জুন) গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করে। এক নারী চিকিৎসক বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বেনজির ওই চিকিৎসকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং একাধিকবার শহরের হোটেলে নিয়ে তাকে ধর্ষণ করেন। এ সময় গোপনে তার নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে পরে ব্ল্যাকমেইল করেন। কখনও সরাসরি বাসায় গিয়েও ভয়ভীতি দেখিয়ে তাকে যৌন হয়রানি করেন।

এছাড়া, আমেরিকায় চাকরির প্রলোভন দেখিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চে নগদ ও ব্যাংকের মাধ্যমে প্রায় ৫০ লাখ টাকা নেন। একইসঙ্গে কৌশলে ভুক্তভোগীর স্বাক্ষর করা দুটি অলিখিত চেকও সংগ্রহ করেন। টাকা ও চেক ফেরত চাইলে উল্টো হত্যার হুমকি দেন এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখান।

বিষয়টি পুলিশ কোন সন্ধানে জানতে পারেন বেনজির সেনাবাহিনীর কোন সদস্য নয়। সে কোনো সরকারি চাকরিও করেন না। তিনি একজন পেশাদার প্রতারক।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা জানান, জিজ্ঞাসাবাদে বেনজির অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় পর্নোগ্রাফি ও প্রতারণাসহ চারটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আরো একটা মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হয়।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *