ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
বুধবার (৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চমুরদির বাবলাতলায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফরিদপুরের ভাঙ্গা চুমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় সকাল সাড়ে ৬টার দিকে একটি মাহিন্দ্রা ও মিজান পরিবহণ নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।
তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ভাঙ্গা ফায়ার স্টেশনের দুটি ইউনিট উদ্ধারে কাজ করছে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।