মিনিবাস মালিক সমিতির নেতা প্রত্যাহারে আলটিমেটাম
স্টাফ রিপোর্টার: মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে থাকা সাবেক ছাত্রলীগের সভাপতি ও আওয়ামী দোসর সাইফুল ইসলাম রিয়াদকে দায়িত্ব থেকে অপসারণের আল্টিমেটাম দেয়া হয়েছে।
সোমবার দুপুরে যশোর মনিহার এলাকায় সমিতির অফিসের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেয়া হয়।
মিছিলে থেকে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার যুগ্ম আহ্বায়ক শাহেদ মোহাম্মদ রিজভী ও বি এম আকাশ।
বিএম আকাশ বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে যশোরের মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে থাকা সাবেক ছাত্রলীগের সভাপতি ও আওয়ামী দোসর সাইফুল ইসলাম রিয়াদ দায়িত্ব থেকেই এখনো পর্যন্ত নানা কৌশলে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের দোসরদের নিয়ে রাস্তায় নামছে। এটা জুলাই বিপ্লবে দুই হাজারের অধিক শহীদ ভাইয়েদের রক্তের সাথে বেইমানির সামিল । তিনি বলেন,মিনি বাস মালিক সমিতিকে ৪৮ ঘন্টার মধ্যে আওয়ামী দোসর সাইফুল ইসলাম রিয়াদকে বহিষ্কার করার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তাকে প্রত্যাহার করা না হলে মালিক সমিতির বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এসময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার সদস্য মোঃ মেহেদী হাসান,জি এম মুন্না,রিয়াদ ,ইমন বিশ্বাস সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।