মিরোনুর বাপ্পী, চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় আকস্মিক শিলাবৃষ্টি ও বজ্রপাতে কৃষকরা পড়েছেন চরম বিপদে।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে শুরু হওয়া হঠাৎ বজ্রপাতে নারায়নপুর ইউনিয়নের কৃষক সাইফুল ইসলামের দুটি গরু এবং একই এলাকার আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা আব্দুল হান্নানের একটি গরু মারা যায় । যার বাজারমূল্য প্রায় দেড় লক্ষাধিক টাকা।
স্থানীয়রা জানান, সোমবার হঠাৎ বজ্রপাত ও শিলা বৃষ্টি হলে মাঠে থাকা তিনটি গরু বজ্রপাতে বিদ্যুৎ তে স্পষ্ট হয়ে মারা যায়। এ সময় মাঠে থাকা ক্ষেতের ধান ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময়ের শিলা বৃষ্টিতে চৌগাছার হাকিমপুর, নারায়নপুর, সিংহঝুলী ও ফুলসারা ইউনিয়নের অধিকাংশ কৃষকের মাঠের ধানে ব্যাপক ক্ষতি হয়েছে।
অন্যদিকে একই সময়ে বজ্রপাতে যশোর শার্শা উপজেলার নারায়ণপুর গ্রামে আমির হোসেন(৪০) নামে এক কৃষক নিহত হয়েছে। নিহত আমির হোসেন শার্শা উপজেলার ইউনিয়নের নারায়ণপুর গ্রামের স্কুল পাড়ায় কোরমান আলীর ছেলে
এ বিষয়ে চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোশাব্বির হোসাইন বলেন, শিলাবৃষ্টি ও বজ্রপাতে কৃষকদের যে ক্ষতি হয়েছে তা খুবই দুঃখজনক। ঘটনার পর আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে দ্রুত প্রণোদনার আওতায় আনার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।