মানুষের অধিকার ফিরিয়ে আনতে চায়-মাওলানা আজিজুর রহমান

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি:ফ্যাসিবাদী শাসন আর প্রতিষ্ঠিত হতে পারবে না। পিআর পদ্ধতির মাধ্যমে সরকার গঠন করলে বিরোধী দলের জন্যও ন্যায্য সুযোগ সৃষ্টি হবে। আর বাংলাদেশ জামায়াত ইসলামী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের অধিকার ফিরিয়ে আনতে চায়।

শনিবার (৩০শে আগস্ট) বিকেলে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সদস্য ও শার্শা-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান এ সব কথা বলেন।

তিনি বলেন, ‌‘যদি জনগণ আমাকে সেবা করার সুযোগ দেয়, তাহলে দুর্নীতি, সন্ত্রাস, মাদকমুক্ত সমাজ গড়ে তুলবো। নারীরা যেন নিরাপদে চলাফেরা করতে পারে, সেদিকেও নজর দেওয়া হবে। খাল ও নদী অবৈধ দখলমুক্ত করা হবে। বন্যা সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করা হবে।’

বেনাপোল পৌর শাখার উদ্যোগে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, বেনাপোল শাখার আমির মাওলানা রিজাউল ইসলাম, সেক্রেটারি ইউসুফ আলী, বেনাপোল জামায়াতের আমির রিজাউল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্বে করেন বেনাপোল পৌর শাখার সভাপতি মাওলানা রিয়াছাত আলী।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *