তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: ভারতীয় পানিতে যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার ১১টি ইউনিয়নের সাতটিই প্লাবিত হয়েছে।
গত দেড় মাস ধরে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ইছামতি নদী দিয়ে ভারতীয় ঢল পানি বাংলাদেশের প্রবেশ ও ভারী বর্ষণে শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের সাতটি ইউনিয়নের নিম্ন অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িঘরে এখন বুক সমান পানি।
সম্প্রতি বাহাদুরপুর সর্বাংহুদা গ্রামে গিয়ে দেখা যেয়ে দেখা যায়, সর্বাংহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় পানি ছুঁই ছুঁই। বাচ্চারা প্লাস্টিকের ডিঙ্গি নৌকায় যাতাযাত করছেন স্কুলে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ও গ্রামের প্রাইমারী স্কুলসহ রঘুনাথপুর,ঘিবা,ধান্যখোলা,বোয়ালিয়া সহ আরও কয়েকটি গ্রামের কয়েক শত ঘর বাড়ি পানিবন্দী হয়ে আছে। তারা দেড় মাস ধরে পানিবন্দী থেকে দুর্বিসহ জীবন যাপন করছে।
সর্বাংহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় হোসেন জানান, গত এক মাসের অধিক সময় ধরে সীমান্তবর্তী ইছামতি নদীর পানি গ্রামে ঢুকে পড়ে গ্রামের কয়েকশত ঘরবাড়ি পানিবন্দী হয়ে পড়েছে। এমনকি তাদের স্কুলেও পানি উঠেছে। ঠিকমতো শ্রেণিকক্ষ পাঠদান হচ্ছে না। স্কুলের শিক্ষকরা আসছে হাঁটু পানি মাড়িয়ে। স্কুলের ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের নৌকায় করে স্কুলে যেতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে স্কুলে লেখাপড়ার চরম ক্ষতি হচ্ছে।
সর্বাংহুদা গ্রামের আশি ঊর্ধ্ব বয়সের শামসুর রহমান বলেন, গত দুই বছর ধরে উপজেলার অধিকাংশ ইউনিয়ন গুলো ভারতীয় পানির ঢলে প্লাবিত হচ্ছে। সর্বাংহুদা ও রঘুনাথপুর,ঘিবা, গোগা দৌলতপুর, খোলসী, কাইবা, পুটখালীসহ সীমান্তবর্তী কয়েকটি গ্রামের কয়েকশত পরিবার ভারতীয় উজানের পানির ঢলে ও বিরাহহীন বৃষ্টির কারণে এ এলাকাগুলো প্লাবিত হয়ে মানুষজন দুর্ভোগ পোহাচ্ছে। তাই রাষ্ট্রীয় পর্যায়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে দুর্ভোগ আরো দীর্ঘায়িত হতে পারে। উপজেলা প্রশাসন থেকে এখনো তেমন কোন সহযোগিতা পাওয়া যায়নি। তাই তিনি জলবদ্ধতা নিরাশনে উপজেলা প্রশাসনের হস্তক্ষে কামনা করেছেন।
ঘিবা সীমান্তের নজরুল ইসলাম বলেন, বর্ষা মৌসুমে অনেক আগে থেকেই ভারতের পানি বাংলাদেশে প্রবেশ করে। তবে গত বছর ও এ বছর সীমান্ত বিভক্তি করন ইছামতি নদীর পানি বেশি পরিমাণ বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে সীমান্ত অঞ্চলগুলো প্লাবিত করেছে। এর ফলে এই অঞ্চলের অন্তত ১০ থেকে ১৫ টি গ্রাম পানিতে প্লাবিত হয়ে এসব এলাকার কয়েকশ পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দী হয়ে পড়েছে।
সর্বাংহুদা গ্রামের ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোঃ জিয়াউর রহমান জানান , ভারী বর্ষা ও ভারতীয় পানি আসার কারণে বন্যা সৃষ্টি হয়েছে। সর্বাংহুদা গ্রাম সহ কয়েকটি গ্রাম বন্যায় কবলিত পানিবন্দী মানুষ দুর্বি সহ জীবন বহন করছে। উপজেলা প্রশাসনের পজশৈশক্ষ থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান বলেন, গতবছর ধরে সীমান্তের বেশ কয়েকটি গ্রাম ভারতীয় উজানের পানিতে প্লাবিত হচ্ছে। এসব এলাকার মানুষের দুর্ভোগ কমাতে ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৬ টন চাল বরাদ্দ করা হয়েছে। কয়েকটি ইউনিয়নে এই চাল বিতরণ ও করা হয়েছে। বন্যায় কবলিত অসহায় মানুষের আশ্রয় কেন্দ্রে পানিবন্দি পরিবারের মাঝে চাল,ডাল,চিনি,তেল,
লবণ,মশলা সহ আরও অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বন্যা প্লাবিত লোকজনের জন্য ইতিমধ্যে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ভারতীয় ঢল পানি বন্ধের জন্য ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাথে আলাপ হয়েছে। স্থায়ীভাবে ভারতীয় পানি দেশে প্রবেশ বন্ধে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পরিদর্শন ও করেছেন।
বিষয়টি নিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জীর কাছে জানতে চাইলে তিনি বলেন, সীমান্ত জুড়ে ভারতীয় পানিতে প্লাবিত এলাকাগুলো ইতোমধ্যে পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে স্থায়ী সমাধানের চেষ্টা করা হবে।