স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনার মাধ্যমে ৩৫৫ দুস্থ পরিবারের মাঝে চিকিৎসাও বস্ত্র বিতরণ করা হয়েছে। এদের মধ্যে ৯৫ জন পুরুষ এবং ২৬০ জন নারী।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় (১৬ই ডিসেম্বর ২০২২) যশোর জেলার শার্শা উপজেলার কাশিপুর বিওপির কাশিপুর হাই স্কুলে মাঠে ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের তত্ত্বাবধানে এ বিপুল সংখ্যক দুস্থ নারী-পুরুষকে চিকিৎসা ও শীতের কাপড় প্রদান করেন।

শুক্র সকাল সাড়ে ৯টার দিকে ফ্রি মেডিক্যাল ক্যাম্প এর শুভ উদ্বোধন করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী।
এরপর দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা যশোরের শার্শা উপজেলার কাশিপুর বিওপিতে এই ক্যাম্প পরিচালনা করে সেবা গ্রহীতার মাঝে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয় এবং শীতের কাপড় বিতরণ করা হয়।
