মসজিদের কমিটি নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে চিকিৎসকের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

কুমিল্লা সংবাদদাতা:কুমিল্লার নাঙ্গলকোটে মসজিদের কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জামশেদ আলী ভূঁইয়া (৬৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের বাকিহাটি গ্রামের মৃত রঙ্গু মিয়ার ছেলে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের বাকিহাটি কাজি বাড়ি মসজিদের সামনে ঘটনাটি ঘটেছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এসময় হামলায় ১১ জন আহত হয়েছে। এ ঘটনায় জামজেদ আলমের ছেলে তাসাদ্দেক হোসেন ভূঁইয়া ১৩ জনসহ অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। থানা পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করেছে। আটককৃতরা হলেন- বেলাল হোসেন (৩০), জাহিদুল ইসলাম (২৩), ও সিয়ামুল ইসলাম (২০)। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। আহতদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক কামরুল ইসলাম বলেন, নিহত জামশেদ আলম ভূঁইয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে নিহতের ছেলে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তনাধীন রয়েছে। এপর্যন্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *