বঙ্গমাতা ফজিলাতুন্নেছা বাঙ্গালির মুক্তি সংগ্রামের অন্যতম নেত্রী — মেয়র লিটন

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধিঃ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী নয় তিনি বাঙ্গালির মুক্তি সংগ্রামের অন্যতম নেত্রীীও । বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বেনাপোল পৌর আওয়ামীলীগের কার্যালয় শনিবার বিকালে  যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন একথা বলেন। তিনি আরো বলেন, ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহন করেছিলেন। তিনি দেশ স্বাধীন এর জন্য জাতির জনকের লড়াই সংগ্রাম এর পিছনে অনুপ্রেরনা যুগিয়েছেন। বার বার কারাবরনকারী বঙ্গবন্ধুকে তিনি সাহস দিয়ে অনুপ্রেরনা দিয়ে তার সংগ্রামী জীবন লিপিবদ্ধর জন্য জেলা খানায় কলম ডায়েরী দিয়ে এসেছেন। অবশেষে জাতির এই বঙ্গমাতা ১৯৭৫ সালের ১৫ আহষ্ট কালরাতে জাতির পিতার হত্যাকারীদের হাতে নির্মমভাবে মৃত্যু বরন করেন। বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের প্রতিটি ধাপে বঙ্গবন্ধুর মহধর্মিনী হিসেবে নয়, একজন নীরব দক্ষ সংগঠক হিসেবে যিনি নিজেকে বিলিয়ে দিয়ে বাঙালির মুক্তি সংগ্রামে ভুমিকা রেখেছেন এবং বঙ্গবন্ধুকে হিমালয় সমআসনে অধিষ্ঠিত করেছেন তিনি বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব।

শনিবার বিকাল ৫ টার সময় শার্শা উপজেলা মহিলা আওয়ামীলীগ আয়োজিত বঙ্গমাতা ফাজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বেনাপোল পৌর আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্টানটির সভাপতিত্ব করেন শার্শা উপজেলা মাহিলা আওয়ামীলীগের সভাপতি আমেনা খতিব।

প্রধান অতিথি মেয়র লিটন বলেন ইতিহাসে ফজিলাতুন্নেছা মুজিব কেবল একজন প্রাক্তন রাষ্ট্র নায়কের সহধর্মিনীই নন, বাঙালির মুক্তি সংগ্রামের অন্যতম এক নেপথ্য অনুপ্রেরনাদাত্রী।বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে তিনি বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন। ছায়ার মত অনুসরণ করেছেন প্রানপ্রিয় স্বামী বঙ্গবন্ধুর আদর্শকে। এই আদর্শ বাস্তবায়নের জন্য অবদান রেখেছেন। জীবনে অনেক ঝুকিপুর্ন কাজ করেছেন, এ জন্যূ অনেক কষ্ট দুর্ভোগ পোহাতে হয়েছে তাকে। তিনি বিভিন্ন গোয়েন্দা সংস্থ্রা চোখ এড়িয়ে কাপড় বোরখা স্যান্ডেল পাল্টিয়ে আওয়ামলীলীগ, ছাত্রলীগ নেতাদের সাথে দেখা করে অনেক গুরুত্বপুর্ন তথ্য পৌছে দিয়েছেন। বঙ্গবন্ধুর দীর্ঘ লড়াই সংগ্রামে পরিবারে সময় দিতে না পারায় তিনি সন্তানদের নিজে মানুষের মত গড়ে তুলেছেন। বঙ্গমাতার প্রাতিষ্ঠানিক কোন ডিগ্রি না থাকলেও তার মেধা প্রজ্ঞা দিয়ে এই জাতির মুক্তির জন্য নেপথ্যে যে অবদান রেখেছেন তা বাঙালি জাতির জন্য গর্বের। তিনি সকল আন্দোলন সংগ্রামের মধ্যে বঙ্গবন্ধুকে উৎসাহ যুগিয়েছেন কখনো বঙ্গবন্ধুকে বাধা প্রদান করেন নাই। এমনকি তার সাংসারিক জীবনে কোন অশান্তির সৃষ্টি হয়নি।

শার্শা উপজেলা ভইচ চেয়ারম্যান মেহেদী হাসান বলেন আজ বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতার শুভ জন্মদিনে আপনারা যে ভাবে উপস্থিত হয়েছেন তাতে বুঝা যায় মেয়র আশরাফুল আলম লিটন কতটা জনপ্রিয়। মানুষ মানুষকে ভাল না বসালে এ ভাবে করোনা ভাইরাস দুর্যোগ প্রাক্কালে তার ডাকে সাড়া দিয়ে সহস্রাধিক নারীর উপস্থিতী হত না। এতে বলে দেয় শার্শায় আপনারা কি চান? আজ যে ভাবে শার্শার মানুষ নির্যাতিত নিপিড়ীত বর্তমান আওয়ামীলীগ ক্ষমতায় থাকা সত্বেও সেই আওয়ামীলীগ এর নেতা কর্মীরা হচ্ছে নির্যাতনের শিকার তা আপনারা জানেন। আজ শার্শার ১৮৫ টি গ্রাম চায় আশরাফুল আলম লিটন নেতৃত্ব দিক।

তিনি মেয়রকে উদ্দেশ্য করে বলেন আজ ভালাবাসা দিয়ে বেনাপোল এর মানুষকে ভালবেসে উন্নয়ন করেছেন আগামীদিন শার্শার হাল ধরে শার্শার উন্নয়ন করুন।
শার্শা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাইফুজ্জামান সজল বলেন, শার্শায় চলছে হত্যা নির্যাতন ও বোমার রাজনীতি। আমরা এ ক্যু রাজনীতি অপরাজনীতি চাই না। আমরা চাই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শারমীন আক্তার, সাংগঠনিক সম্পাদক বিউটি খাতুন, লক্ষনপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা আওয়ামলীগের সদস্য হালিমা খাতুন, বেনাপোল পৌর আওয়ামী মহিলালীগের সাধারন সম্পাদক নাসরিন নাহার,ভবেরবেড় সানফ্লাওয়ার স্কুলের প্রধান শিক্ষিকা খালেদা আক্তার প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে তাকে ১ মিনিট দাড়িয়ে বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাত্রলীগ কর্মী তাসনিম তিথি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *