ময়মনসিংহে বাসচাপায় অটোর ৭ যাত্রী নিহত

নিউজটি শেয়ার লাইক দিন

ময়মনসিং সংবাদদাতা:ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।শনিবার (৮ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনেটে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের মুক্তাগাছা উপজেলার ভাবকীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস।

ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এসএম সেলিম বলেন, জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় সিএনজি। এতে সিএনজিতে থাকা সাত যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। হতাহতদের উদ্ধারের চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *