মণ্ডপে হামলায় মেয়রের পিএস গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

কুমিল্লা সংবাদদাতা: কুমিল্লায় হিন্দু সম্প্রদায়ের পূজা মণ্ডপে হামলার ঘটনায় সিটি মেয়র মনিরুল হক সাক্কুর পিএস অর্থাৎ ব্যক্তিগত সহকারি হিসেবে পরিচিত মঈনুদ্দীন আহমেদ বাবুকে গ্রেফতার করা হয়েছে। হামলার ঘটনার পরপরই নিরুদ্দেশ হয়ে যান বাবু।

পূজামণ্ডপে হামলা দিন অর্থাৎ ১৩ অক্টোবর সকালে কুমিল্লার নানুয়া দিঘির পাড়ে পূজামণ্ডপে হামলার সময় ঘটনাস্থলেই ছিলেন ‘পিএস বাবু’। হামলার সময় পুলিশ পিএস বাবুকে গ্রেফতার করতে গেলে মেয়র সাক্কু তাকে নিজের পিএস পরিচয় দিয়ে ছাড়িয়ে নেন।

কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের পূজামণ্ডপে বিশৃঙ্খলা শুরুর জন্য মঈনুদ্দীন আহমেদ বাবুকে দায়ী করেন এলাকাবাসী ও মণ্ডপসংশ্লিষ্টরা। এ নিয়ে ফেসবুকেও তার বিরুদ্ধে নানা পোস্ট দেওয়া হয়। ঘটনার সময় তাকে উত্তর পাড়ে সক্রিয় থাকতে দেখা যায়।

মঈনুদ্দীন আহমেদ বাবু কুমিল্লা জেলা বিএনপির প্রাক্তন ও প্রয়াত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমেদের ছেলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অধিকতর তদন্ত জন্য তাকে জিজ্ঞাসাবাদ করছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *