ভারত থেকে আসার সময় ৫টি পিস্তল গুলি ও ম্যাগজিন উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৫ টি পিস্তল,৭ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি ) সদস্যরা।তবে এসব আগ্নেয়াস্ত্র পাচারের দায়ে বিজিবি কাউকে আটক করতে সক্ষম হয়নি।

মঙ্গলবার(১১মে) ভোর চারটের দিকে সীমান্তবর্তী খোলসি অভয়বাশ গ্রাম থেকে অস্ত্র গুলি উদ্ধার করা হয়।

খুলনা ২১ বিজিবির অধিভুক্ত পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্র চালান এনে অভয়বাশ নামক স্থানে অপেক্ষা করছে।এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে অস্ত্র চালানটি আটক করা হয়। বিজিবির অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।উদ্ধারকৃত অস্ত্র চালান টি বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *